বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘সময় ও নিয়মানুবর্তিতায় শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে উঠে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের ৬০তম সাপ্তাহিক এসেম্বলী সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমধর্মী এই এসেম্বলীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান।

মাদরাসার সংস্কৃতি পরিচালক ও শিক্ষক শাহিদ হাতিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান, মাওলানা লুৎফুর রহমান নোমান, মাওলানা নাজিফুল হক, মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাকারিয়া বলেন, সুশিক্ষাই সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখে। জ্ঞান অর্জনকারিরা সুন্দর আগামী নির্মানের কারিগর। দারুল আজহার অগ্রসর শিক্ষায় সৃজনশীল ভাবে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। আমাদের শিক্ষার্থীদের প্রতিহিংসা নয়, সবসময় প্রতিযোগিতামূলক উৎসাহ প্রদান করা উচিত, যাতে ছাত্র ছাত্রীরা ইতিবাচক দৃষ্টি নিয়ে বেড়ে উঠে।

সময়ানুবর্তিতা-নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের পরামর্শক্রমে যেসব শিক্ষার্থীরা নিজেকে গড়তে পারে তারা সুনাগরিকের সুখ্যাতি অর্জন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহইয়া আল মামুন, আবুল কালাম আজাদ, সামছুজ্জামান রিপন, হোসাইন আহমদ, মিস রুমানা বেগম, নাসিমা বেগম, সুমানা হোসেন প্রমুখ।

কুরআন তেলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, আরবী, ইংরেজী ও বাংলা ভাষায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রদান পূর্বক মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ