রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রদত্ত এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে জাতির পিতার সোনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ গড়ে তুলবো। বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে ভাষণ জাতির পিতা দিয়েছিলেন, সেই ভাষণ আন্তর্জাতিক স্থান করে নিয়েছে।

যারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দেশকে পুনরায় গড়ে তুলেছিলেন। সাড়ে তিন বছরে যখনই বাংলাদেশ অর্থনৈতিকভাবে দাঁড়িয়েছিল তখন তাকে হত্যা করে দেশকে অন্ধকারে ঢেকে দিয়েছিল নর পিশাচরা।

আজ শনিবার ৭ মার্চের ভাষণের স্বীকৃতি হিসেবে আনন্দ আয়োজনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আড়াই হাজার বছরে সব ভাষণের মধ্যে এই ভাষণটি স্থান পায়। ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতার হাতে কোনো নোট ছিল না। কিছুই ছিল না। তাকে বারবার ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল। মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক চাপে বাধ্য হয় পাকিস্থান শেখ মুজিবুরকে মুক্তি দিতে বাধ্য হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ