শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মসজিদ খননের সময় পাওয়া গেল পরিত্যক্ত ৫ গ্রেনেড, ১৯ ম্যাগজিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ পুনর্নির্মাণের জন্য মাটি খোঁড়ার পরিত্যক্ত ৫টি গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে একাত্তরে যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা সম্ভবত এসব ফেলে গিয়েছিল।

বুধবার সিলেট নগরীর দক্ষিণ সুরমার দরিয়া শাহ র. মাজার এলাকার মসজিদ খননের কাজ করতে গেলে এসব উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে শ্রমিকরা সেখানে মাটি খুড়তে গেলে ধাতব বস্তুর অস্তিত্ব দেখতে পায়। পরে তারা সেগুলো একেক করে উপরে তুলে আনে। বিষয়টি জানাজানি হলে ভয়ে সেখানে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ অকুস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, গ্রেনেড ও ম্যাগজিনগুলিতে মরিচা ধরেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এগুলো ধরা যাবে না বা সরানো যাবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসীর ধারণা- এসব গোলাবারুদ ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া হতে পারে। এসব গোলাবারুদের কাছে খুড়া একটি বাংকারের অস্তিত্বও পাওয়া গেছে। সেই বাংকারটিও ভালো করে পরখ করে নেয়া দরকার বলে স্থানীয়রা মনে করেন। নতুবা কোন বিস্ফোরক থাকলে যে কোন সময় বড় ধরণের বিপর্যয় হতে পারে বলে তাদের ধারণা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ