শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নৈতিকতা শিক্ষায় সন্তানদের ফজরের জামাতে নিয়ে আসুন: নানক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব: নৈতিকতা শিক্ষা দিতে সন্তানদেরকে ফজরের জামাতে নিয়ে আসতে সব বাবাদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা ১৩ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক।

আজ শনিবার আগারগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ২দিন ব্যপি সিরাতুন্নবি মাহফিলের শেষ দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন . 'আমার বাবা আমাদের সবাইকে নামাজের সময় ডেকে নিয়ে আসতেন। কুরআন শিক্ষা দিতেন! ফলে আমরা নৈতিকতার উদার শিক্ষা পেয়েছি। আপনারাও আপনাদের সন্তানদের নৈতিকতা শিক্ষা দিতে,মাদক থেকে দুরে রাখতে হলে নামাজে নিয়ে আসুন।

তিনি বলেন, সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে নামাজের বিকল্প নেই। এ সময় তিনি নিজের একমাত্র সন্তানের মৃত্যুর স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশেষ অতিথর বক্তব্যে তিনি আরো বলেন, দেশ নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জঙ্গি নামে প্রকাশ পাচ্ছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সোচ্চার থাকতে হবে। এ সময় মসজিদের পেশ ইমাম সাইদ আহমেদ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুল ইসলাম ,স্থানীয় আওয়ামিলীগ নেতা ও মসজিদ কমিটির সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, সভাপতি আলহাজ্ব নুরুল আমীন, প্রমুখ উপস্থিত ছিলেন।

সীরাতুন্নবী সা. মাহফিলে গতকাল প্রথম দিন প্রধান অতিথির আলোচনায় মাওলানা মহিউদ্দীন রুমী বলেন, রাসুল সা. এর আদর্শে আদর্শবান হতে হলে বেশি বেশী দুরুদ পরতে হবে । আর যে দুরুদ সবচেয়ে বেশী উত্তম সেই সেই দুরুদই পড়া উচিত। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন জঙ্গিমুক্ত শান্তিময় বাংলাদেশ গড়তে হলে যুবকদেরই অবদান রাখতে হবে। আর এটা সম্ভব সহিভাবে দীন শিক্ষা করে এর উপর চলার মাধ্যমে। এছাড়াও তিনি যুবকদেরকে দাড়ি রাখার প্রতি উদ্ভুদ্ধ করেন।

দুইদিন ব্যাপী এ মাহফিলের শেষ দিনে আজ বয়ান করছেন ড.কফিলুদ্দিন সরকার . মাওলানা হেদায়াতুল্লাহ , ও মাওলানা ইউসুফ সাদেক। উল্লেখ্য উক্ত মসজিদ থেকে বিতর্কিত বেদয়াতী কার্যক্রম কমে আসায় মুসুল্লীগন সন্তুষ্টি প্রকাশ করছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ