শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

পাকুন্দিয়ায় মা ও ছেলে-মেয়েকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে চাচি এবং চাচাতো ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছেন আবদুল কবির মবিন নামে এক লোক।

এ ঘটনায় জড়ির থাকার অভিযোগে পুলিশ আবদুল কবির মবিনকে আটক করেছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, চাচার সঙ্গে মবিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে ভোরে মবিন চাচি তাসলিমা খাতুনকে কোপাতে থাকেন। এ সময় ছেলে নিলয় এবং মেয়ে রাইসা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করেন মবিন। এতে তাসলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় মেয়ে রাইসাকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায় বলে জানান নিহতের স্বজনরা।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। মবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ