শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিদের জন্য নিষিদ্ধ: বেনজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিদের ব্যবহার করতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজির আহামেদ।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ চর্চার কোনো সুযোগ নেই। জঙ্গিবাদ মাথা উচু করলেই ধ্বংস করে দেয়া হবে। ‘বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়বক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ