শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সুন্দরবন থেকে অবৈধ ড্রোন উদ্ধার: ১২ বিদেশি পর্যটকের পাসপোর্ট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন থেকে বিদেশি পর্যটকদের কাছ থেকে অবৈধ ড্রোন উদ্ধার করেছে সুন্দরবন বন বিভাগ।

সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোলে অবৈধভাবে ড্রোন নিয়ে প্রবেশ ও উড়ানোর অভিযোগে ড্রোনটি আটক করা হয়। ড্রোন নিয়ে প্রবেশকারী ১২ পর্যটক মাল্টার নাগরিক। এসময় তাদের পাসপোর্ট জব্দ করা হয়।

‘বাংলার বন সুন্দরবন’ নামের একটি লঞ্চে করে বিদেশি এসব নাগরিকরা ড্রোন নিয়ে সুন্দরবন ভ্রমণ করছিলো। সুন্দরবনবিভাগ ট্যুরিস্ট লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন  , বিভাগীয় বন কর্মকর্তা (ডিএপও) মো. মাহমুদুল হাসান।

সুন্দরবনে ড্রোন দিয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যে দেখা ও ছবি ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বিদেশিএই ১২ পর্যটক কিভাবে ড্রোন নিয়ে সুন্দরবন প্রবেশ করলো ও ড্রোন উড়িয়ে কী কী দৃশ্য ধারণ করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।।

তিনি বলেন, সুন্দরবনে ড্রোন নিয়ে প্রবেশ ও উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধের বিষয়টি পর্যটকরা না জেনেও থাকতে পারেন। তবে দেশি-বিদেশি কোনো পর্যটকই সুন্দরবনে ড্রোন নিয়ে প্রবেশ ও উড়াতে পারবে না এই মর্মে চিঠি দিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি ট্যুর অপারেটরদের নিশ্চিত করা হয়েছে। তাই সুন্দরবনে ড্রোন নিয়ে প্রবেশ ও উড়ানোর জন্য ১২ বিদেশি পর্যটকবাহী লঞ্চ ও ট্যুর অপারেটরের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেবে সুন্দরবন বিভাগ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ