শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আগামীকাল জামেয়া শুল্কবহরের মাহফিলে আসছেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসহাব উদ্দিন: বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রধান দীনি শিক্ষাকেন্দ্র মাওলানা মুফতি আরশাদ রহমানির পরিচালনাধীন জামিয়া মাদানিয়া কাশেফুল উলূম শুলকবহরের ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামীকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয়ে শুক্রবার রাতে শেষ হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসূল সা. আল্লামা সৈয়দ আরশাদ মাদানী। জামিয়া শুলকবহরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহিম সাহেবের সাথে কথা বলে জানা যায়, সৈয়দ আরশাদ মাদানী দা.বা.  যথা সময়ে মাহফিলে উপস্থিত হবেন।

তিনি আরো জানান মহফিলে জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী, জামিয়া মোজাহেরুল উলূমের পরিচালক আল্লামা লোকমান হাকিম, মাও. আবদুল বাসেত খাঁন, মাও. খোরশেদ আলম কাসেমী, মাও. কুতুব উদ্দিন নানুপুরীসহ দেশের শীর্ষস্থানীয় আলেমগণ আলোচনা করবেন।

এসএস/