শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান চৌধুরী
কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলের ১টি ম্যাগাজিন উদ্ধার করে।

গতকাল রাতে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তান বাজার পাকা রাস্তার মাথায় বেড়িবাঁধ সংলগ্ন মৃত আলী আকাব্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ মোস্তফা কামাল (৪০)।

র‌্যাব জানায়, তারা গোপন সূত্রে জানতে পারে নগরীর কাপ্তান বাজার পাকা রাস্তার মাথায় বেড়িবাঁধ সংলগ্ন জনৈক মৃত আলী আকাব্বরের বাড়িতে কতিপয় ব্যক্তি গুরুতর অপরাধ সংঘটন পূর্বক জনসাধারণের জানমাল বিপন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলের ১ টি ম্যাগাজিনসহ মোঃ মোস্তফা কামালকে ধরতে সক্ষম হয়।

এ ব্যাপারে উক্ত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ