মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

নওগাঁয় গৃহবধূকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়ায় নিজ বাড়িতে জীবন নেছা ওরফে মিনি চৌধুরী (৬৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিহত গৃহবধূ জীবন নেছা জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চু চৌধুরীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পোস্ট অফিসপাড়ায় ওই বাড়িতে মিনি চৌধুরী একাই ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রতিবেশীরা ওই বাড়ি থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান।

জানালা দিয়ে ধস্তাধস্তির বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরাও চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ওই বাড়ির দিকে আসতেই অপরিচিত তিনজন লোককে বেরিয়ে যেতে দেখেন।

এর পর তারা রান্নাঘরে গিয়ে গৃহবধূ মিনি চৌধুরীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নওগাঁ সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রতিবেশীরাও অপরিচিত তিনজন লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে।

ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তিনজন রংমিস্ত্রি ওই বাড়িতে গত দুদিন ধরে রঙের কাজ করছিল। ধারণা করা হচ্ছে, তারাই এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না।

গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ