শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রয়াত মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গততকাল বুধবার বিকালে গুলশান আজাদ মসজিদে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকেরএ কুলখানি অনুষ্ঠিত হয়। আজাদ মসজিদের ভেতর এবং বাইরের পুরো খালি জায়গা লোকে-লোকারণ্য হয়ে যায়।

অনুষ্ঠানে আনিসুল হকের পরিবারের সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বসহ সর্বস্তরে মানুষের ঢল নামে।

মেয়র আনিসুল হকের হাজার হাজার শুভাকাঙ্ক্ষী অশ্রুসজল নয়নে আল্লাহর কাছে তার জন্য মাগফেরাত কামনা করে কামনা করে দোয়া করেন।

স্মৃতিচারণমূলক বক্তৃতায় আনিসুল হকের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, বিচিত্র প্রতিভার অধিকারী মেয়র আনিসুল হক ছিলেন একজন সফল নায়ক। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে তার কৃর্তী বলে শেষ করা যাবে না।

তারা বলেন, সফল ব্যবসায়ী আনিসুল হক সর্বশেষ রাজনীতিতে এসেও আকাশচুম্বী সফলতা দেখিয়েছেন। তার ওপর প্রধানমন্ত্রীর আস্থাকে বিগত দুই বছরে তিনি বিশ্বাসে পরিণত করতে সক্ষম হন। আর তার ইতিবাচক কার্যক্রম দিয়ে তিনি নগরবাসীর ভালোবাসা অর্জন করতেও সক্ষম হন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ