শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাটোরে এক হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে মামলাটি করেছেন নাটোরের এক আইনজীবি।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান সিদ্দিকির আদালতে এই মামলাটি দায়ের করেন এ্যাডভোকেট মালেক শেখ। এসময় আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে শুনানি করেছেন। তবে কোনো আদেশ দেননি বিচারক।

মামলার বাদী এ্যাডভোকেট মালেক শেখ জানান, গত ১ডিসেম্বর ঢাকায় প্রেসক্লাবে একটি সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে কটূক্তি করেন মাহমুদুর রহমান।

তিনি আরো জানান, মাহমুদুর রহমান কটূক্তি করে বাংলাদেশ দন্ডবিধির ১২৩.ক, ১২৪.ক, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৫ ধারার অপরাধ করেছেন তাই উক্ত ধারায় মামলা দায়ের করেছি।

মাহমুদুর রহমান সেই বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শকে অপমানিত করেছে এবং প্রধানমন্ত্রীসহ তার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এজন্য একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি মাহমুদুর রহমানকে অভিযুক্ত করে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন।

মাহমুদুর রহমান মান্না’র নতুন রাজনৈতিক দল ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ