মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

খুলনায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ মোঃ নাসির, খুলনা সংবাদদাতা: খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় সন্ত্রাসী হামলায় বেল্লাল মীর (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ( ৮ ডিসেম্বর ) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী বেল্লাল মীর মোটরসাইকেলযোগে খুলনা ময়লাপোতা বিআরটিসি কাউন্টারের সামনে আসেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তারা লোহার রড ও লাঠি দিয়ে বেল্লালকে পিটিয়ে জখম করে।

এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও (খুলনা মেট্রো-হ-১১-৮২২৫) ভাংচুর করা হয়। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা বেল্লালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে খুলনা থানার এএসআই মাহফুজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত জালাল নামে একজনকে শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ