মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে রিয়াদ হোসেনকে (৫) গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান (৪২)। এ ঘটনায় আহত হাবিবুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। খবর বিডি প্রতিদিন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ছেলেকে গলাকেটে হত্যা করে। ছেলে হত্যার পর হাবিবুর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর বাবা হাবিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়।

ওসি আরও জানান, কয়েকদিন আগে কৃষক হাবিবুর রহমান ও তার স্ত্রী লাকী আক্তার মধ্যে বাগবিতাণ্ডা হলে লাকী আক্তার তার বাবার বাড়ি চলে যায় ছেলে রেখে। সন্তান পালনে সমস্যা হওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ