মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

মুফতি দেলোয়ার হোসাইন সাকীকে সম্মাননা দিলো ইসলামী জনকল্যাণ পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: রোহিঙ্গা শরণার্থীদের সেবায় অসমান্য অবদান রাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি দেলোয়ার হোসাইন সাকী'কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও দ্বীনি সংগঠন ইসলামী জনকল্যাণ পরিষদ, বৃহত্তর ফটিকছড়ি।

সংগঠনের দু'দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এলে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনের প্রচার সম্পাদক এম ওমর ফারুক আজাদের সঞ্চালনায় এ স্মারক প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দীন দৌলতপুরী ও উপদেষ্টা মাওলানা সরওয়ার কামাল।

উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক ব্যাপক গণহত্যা-ধর্ষণ ও বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ায় পালিয়ে আসে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম। তাদের সেবা দিতে ইসলামী আন্দোলন বাংলাদেমের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গঠিত ত্রাণ কমিটির সমন্বয়ক হিসেবে ঈদুল আযহার দিন টেকনাফে ছুটে যান মুফতি দেলোয়ার হোসেন সাকী।

তখন থেকে এখনো তিনি মানবতার টানে সেবা করে যাচ্ছেন রোহিঙ্গা মুহাজিরদের।

মাদরাসা শিক্ষার্থী ওসামা বিন নূর; রাণী এলিজাবেথের হাত থেকে সম্মাননা পদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ