শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সমগ্র মুসলিম বিশ্ব আজ অহঙ্কার ব্যাধিতে আক্রান্ত: খালেদ সাইফুল্লাহ আয়ূবী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মোশাররফ,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার প্রসিদ্ধ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক মাহফীলের ২য় দিন বিশেষ অতিথী হিসেবে বয়ান করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী।

তিনি তার বয়ানে অহঙ্কার সম্পর্কে আলোচনা করে বলেন, মানুষের অন্তরে খুবই সূক্ষ্মভাবে ব্যাধি তৈরী হয়। যা পরবর্তিতে বিরাট সমস্যা সৃষ্টি করে। যেমন, আহঙ্কার। তার সর্বশেষ ফল হয় নবী কিংবা খোদায়ী দাবী। মানুষতো ধণসম্পদ এমনকি একটি ছোট্ট অঙ্গ নিয়ে অহঙ্কার করে। সামান্যতম পোষাক নিয়েও করে।

এ ক্ষেত্রে রূহানী চিকিৎসক তথা হক্কানী ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদের সান্নিধ্য অর্জনের বিকল্প নেই। তিনি আরো বলেন, সমগ্র মুসলিম বিশ্বে এ রোগ মহামারী আকার ধারণ করেছে। যা শুধু অনৈক্যই সৃষ্টি করে যাচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ হলো চলমান সৌদি-কাতার দ্বন্দ। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলে আমরা আবারো ঐক্যের সুমিষ্টফল ভোগ করতে পারবো।

মাহফীলে বাদ মাগরীব বয়ান করেন, প্রখ্যাত ওয়ায়েজ বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মুস্তাকুন্নবী সাহেব দা.বা.। তিনি তার বয়ানে যিকির সম্পর্কে তাৎপর্যপূর্ণ নসীহত পেশ করেন।

আরো নসীহত পেশ করেন, জামিয়া নূরিয়া টঙ্গির মুহাদ্দীস মাওলানা নজির আহমাদ সাহেব।

শেষদিন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও শ্রোতাদের স্থিরতা ও অবিচলতায় এটি হয়ে উঠে একটি সফল এবং স্বার্থক মাহফীল।

মাহফীলে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম, নাঈম জদ্দা কোম্পানী, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

সর্বশেষ প্রধান অতিথী উজানীর পীর মাওলানা আশেক এলাহী সাহেব দা.বা. এর সংক্ষিপ্ত নসীহত ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফীলের সমাপ্তি হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ