মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

মুসলিম নারী শিক্ষা উন্নয়নে বেগম রোকেয়া বাঙালি নারীদের প্রেরণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল আজহার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষা ও সংস্কৃতি ব্যক্তিত্ব প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা বলেছেন, মুসলিম নারী শিক্ষা উন্নয়নে বেগম রোকেয়া ছিলেন বাঙালি নারীদের প্রেরণা।

তিনি বলেন, বেগম রোকেয়ার অবরোধ প্রথার বিরোধী আন্দোলন মানে এই নয় যে, ইসলামি অনুশাসনের বাইরে গিয়ে পর্দা প্রথার বিরুদ্ধাচরণ করা। বরং তার আন্দোলন ছিল ইসলামি অনুশাসনের মধ্যে থেকেও যাতে নারীরা শিক্ষা লাভের অধিকার পায়।

রোববার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেটে  দারুল আজহার মডেল মাদরাসায় বেগম রোকেয়া স্মরণে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও সংস্কৃতি পরিচালক হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, জয়নব সুলতানা, উম্মে সাওদা, কুলসুমা জসিম নাজমা বেগম, হামিদা আক্তার, রহিমা বেগম, জামিলা বেগম, রমনা বেগম সোমা বেগম, খালেদা ইয়াসিমন, পারভীন আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান বলেন, বেগম রোকেয়ার সাহিত্যকর্মে ফুটে উঠেছে সমাজের কুসংস্কার, অবরোধ প্রথার কুফল, নারীদের প্রতি সামাজিক অবমাননা, নারীর অধিকার। নারীশিক্ষার পক্ষে তার নিজস্ব মতামত, বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে তার প্রতিবাদও বাদ যায়নি তার লেখনীতে। তার রচনায় ফুটে উঠেছে এক প্রতিকূল সমাজব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের খণ্ড চিত্র।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ