রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রস্তুত ইরান : রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রস্তুত। তার আগে ইয়ামেনে বোমা বর্ষণ বন্ধ করতে হবে। ইসরাইলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে হবে।

রোববার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, আঞ্চলিক গোষ্ঠিগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপন করা প্রয়োজন। তবে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে তাদের ফলস সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ইয়ামেনে বোমা বর্ষণ থামাতে হবে।

ইয়ামেনে সৌদি জোট ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে।

সৌদি আরব জানুয়ারি ২০১৬ তে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। যখন ইরানি বিক্ষোভকারীরা সৌদি মিশনে হামলা করে।

তবে সৌদি আরব রুহানির আহবানের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।

উল্লেখ্য, সৌদি আরব ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার কথা অস্বীকার করে আসছে। তবে ইরানের বিরুদ্ধে সৌদি ও ইসরাইল এক ও অভিন্ন স্থানে রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ