সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

রফিকুল ইসলাম মাদানীকে আইটিভির সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকা থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল আইটিভির পক্ষ থেকে আইটিভির আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত ১২ই ডিসেম্বর পবিত্র মদীনা মুনাওয়ারার একটি হোটেলে আইটিভি সৌদি আরব দর্শক ফোরামের সভাপতি হাফেজ শাহাদাত হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা নুরুজ্জামান।

উপস্থিত ছিলেন ফ ই ম ফরহাদ, মোহাম্মদ আলী রাশেদ মাওলানা রাশেদ আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আইটিভির দর্শক ফোরামের প্রদান উপদেষ্টা নুরুজ্জামান বলেন দ্বীনের প্রচারে আইটিভি যে উদ্যোগ নিয়েছে তা প্রশসংনীয়।

আইটিভির নিয়মিত আলোচক মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী সম্মাননা দেয়ায় আইটিভি কর্তপক্ষকে ধন্যবাদ জানান। সংবর্ধিত অতিথি মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে আইটিভির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ইসলামের দাওয়াতকে বিশ্বময় ছড়িয়ে দিতে আইটিভির এই আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন।সম্মাননা প্রদান অনুষ্ঠান করায় আইটিভি দর্শক ফোরামকে তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আইটিভিতে আরো সুন্দর কিছু কাজ করার আগ্রহ ব্যাক্ত করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ