শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ঢাকা বাণিজ্য মেলায় পদ্মা সেতু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর ক’দিন পরেই শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর ২৩তম এ মেলায় গেট তৈরি হবে পদ্মা সেতু ও ঐতিহাসিক ঢাকা গেটের আদলে। উন্নয়ন ও  ঐতিহ্যের প্রতীক হিসেবে এ গেট তৈরি করা হবে।

প্রতি বছরের মতো এবারও রাজধানীর শেরেবাংলানগরে এই মেলার আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এরই মধ্যে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানায় ইপিবি।

ব্যতিক্রমী আয়োজনের মধ্যে বঙ্গবন্ধুর ওপর দেশের প্রতিথযশা চিত্রকর্মীদের আঁকা ২৬টি চিত্রকর্ম থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে।

তবে এবার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের স্টল কমছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে এবার ৫৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতবার অংশ নিয়েছিল ৫৮৪টি।

মাসব্যাপী বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ১৭টি দেশ অংশগ্রহণ করবে। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর,, ভুটান, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, নেপাল ও হংকং।

মেলার আয়োজক সূত্র জানায়, মেলায় এবারও মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক, এটিএম বুথ, রেডিমেড গার্মেন্টস, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্পজাত, পাট ও পাটজাত, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনীসামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকসামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণসামগ্রী ও ফার্নিচার স্টল থাকছে।

 

আয়োজকরা জানায়, ২০১৭ সালের বাণিজ্য মেলায় ১৪ কোটি ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেলেও এবার ২০১৮ সালের মেলায় ১৫ কোটি কোটি ডলারের প্রত্যাশা করছে ইপিবি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ