মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নির্বাচন–২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে একটি লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

প্রশিক্ষণ ওয়ার্কশপে জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষে মাঠ ব্যবস্থাপনা, ভলান্টিয়ারিং, সাংগঠনিক সমন্বয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

বক্তাগণ তাঁদের বক্তব্যে আদর্শিক নেতৃত্ব গঠন, শৃঙ্খলাবদ্ধ সংগঠন গড়ে তোলা এবং জনগণের অধিকার রক্ষায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল কর্মীবাহিনী তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ