শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল ট্রেন; নিহত ৩, আহত কয়েকশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল একটি ট্রেন। এতে তিনজন নিহতসহ কয়েকশ আহত হয়েছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি নিহতের সংখ্যা তিনজন জানালেও আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে এই সংখ্যা ছয়জন বলে জানিয়েছে।

জানা গেছে, পোর্টল্যান্ড থেকে সিয়াটলে যাওয়ার পথে ৪৫ মিনিট চলার পর দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দুর্ঘটনার আগ মুহূর্তে ট্রেনটি ঘণ্টায় ৮০ মাইল গতিতে চলছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রেনের ১৪টি বগির মধ্যে ১৩টি বগিই লাইনচ্যুত হয়ে নিচে থাকা আই-ফাইভ হাইওয়েতে আছড়ে পড়ে। এ সময় বগিগুলোর ধাক্কায় ফ্লাইওভারের নিচের সড়কে থাকা কমপক্ষে সাতটি যানবাহন বিধ্বস্ত হয়। ট্রেনটিতে সেসময় ৮০জন যাত্রী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে ফ্লাইওভারের দুই পাশেই ট্রেনের বগিগুলো পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া একটি বগিকে খুব বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা গেছে।

এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র এড ট্রোয়ার। তিনি বলেছেন এই মুহুর্তে যেটুকু বলতে পারি ট্রেনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার কথা বলতে পারছি না। বহু মানুষ সাহায্যের জন্যে এগিয়ে এসেছে। অনেককেই বিধ্বস্ত ট্রেন থেকে বের করে আনা হয়েছে। উদ্ধারকাজে এখনো অনেক সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ