শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

যে কেক দেখে ক্ষুব্ধ হলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা সদৃশ কেক কাটার আয়োজন নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কেক কাটার মুহূর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ রকম কেক দেখে ক্ষোভ প্রকাশ করে সেটি না কেটে সরিয়ে ফেলার নির্দেশ দেন।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি হলেও এর আয়োজনের দায়িত্বে ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে এই অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েকটি কমিটিও গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানটি ছিল মূলত আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিকেলে শুরু হওয়া এই আলোচনা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। শেষে নাশতা খাওয়ার সময় মাউশির কয়েকজন কর্মকর্তা পতাকা সদৃশ কেকটি কাটার আয়োজন করেন। কিন্তু কেক কাটার প্রাক্কালে শিক্ষামন্ত্রী সেটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন, তিনি কি পতাকা কাটবেন নাকি? সঙ্গে সঙ্গে তিনি এটি সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে তা সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমালোচনা করছেন। তাঁরা বলছেন, এটি জাতীয় পতাকার প্রতি অসম্মান।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাউশির অতি উৎসাহিত কয়েকজন কর্মকর্তা এই ধরনের কেক কাটার আয়োজন করে। জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ