শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

‘ক্ষমা চেয়ে উকিল নোটিশ প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে তা প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশের পরিপ্রেক্ষিকে বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানেন তার দুর্নীতি মামলার রায় যে কোনও দিন হয়ে যেতে পারে। তাই তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি (বেগম জিয়া) তার এই নোটিশ প্রত্যাহার না করলে এর ফয়সালা আইনি প্রক্রিয়ায় আদালতে করা হবে। এক্ষেত্রে তিনিই হারবেন।’

তিনি বলেন, ‘১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের এক হাজার দুইশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ এসেছে। খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। এ থেকে প্রমাণ হয় তিনি স্বীকার করে নিয়েছেন তিনি ও তার পরিবার দুর্নীতিবাজ। এখন খালেদা জিয়া শাক দিয়ে মাছ ডাকতে চাইছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠালেন খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ