শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

নারায়ণগঞ্জে পাওয়া গেছে সাংবাদিক উৎপলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুমাস পর নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। তাকে নারায়ণগঞ্জের ভুলতায় পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তার পিতা চিত্তরঞ্জন দাস গণমাধ্যমকে ছেলের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেন।

তিনি বলেন,  ‘সে নারায়ণগঞ্জের ভুলতায় রয়েছে। আমরা অপেক্ষা করছি। উৎপল আসছে বাড়িতে। তার মায়ের সাথেও কথা হয়েছে’।

উৎপল দাসের ঘনিষ্ঠ বন্ধু ঢাকার সাংবাদিক রাজীব আহমদ জানান রাতে হঠাৎ করেই ভাইবারে সচল দেখা যায় উৎপলকে। এরপরই একজন সাংবাদিক তাকে কল দিলে উৎপল দ্বিতীয় দফায় সেটি রিসিভ করেন।

এরপর উৎপল জানান যে তিনি নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রয়েছেন এবং তিনি ভালো আছেন।

রাজীব আহমদ বলেন পরে তারা বন্ধুরা প্রায় সবাই তার সাথে ফোনে কথা বলেছেন এবং উৎপল জানিয়েছেন যে তিনি তার পরিবারের সাথেও কথা বলেছেন।

এর আগে গত ২৩ শে অক্টোবর উৎপল দাসের বাবা চিত্ত রঞ্জন দাস মতিঝিল থানায় একটি জিডি করেন যেখানে বলা হয় উৎপল তেরো দিন ধরে নিখোঁজ।

ওইদিন উৎপলের দুটি মোবাইল নাম্বার থেকে ফোন করে এক লাখ টাকা দাবি করা হয় বলেও জানান তার বাবা।

এরপর থেকেই মূলত কার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলোনা এবং তার সন্ধান চেয়ে প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালন করেছে তার সহকর্মী সাংবাদিকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ