শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

শাহবাগে বাসে আগুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার বেলা ১২টার দিকে মোহাম্মদপুর থেকে খিলগাঁওগামী মিডওয়ে পরিবহনের একটি বাসে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে  রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, বেলা ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে বাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসটি মোহাম্মদ পুর থেকে কাঁটাবন হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাস থেকে ধুয়া বের হতে দেখে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাসেল শিকদার জানিয়েছেন, খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। প্রথমে একটি ইউনিট গেলেও পরে তিনটি ইউনিট যোগ হয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাসে আগুন লাগাকে কেন্দ্র করে কাঁটাবন, এলিফেন্ট রোড, শাহবাগ মোড়, মৎসভবন এলাকায় দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এইচেজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ