শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

সংসদের শীতকালীন অধিবেশন শুরু ৭ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ৭ জানুয়ারি (রবিবার) বিকাল চারটা থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে বুধবার (২০ ডিসেম্বর) এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন বছরের প্রথমে অনুষ্ঠিত অধিবেশনটি শীতকালীন অধিবেশন হিসেবে পরিচিতি। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাকতার অংশ হিসেবে এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর সংসদ সদস্যরা তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়। সাধারণত শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। তবে অধিবেশন কতদিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে কতক্ষণ আলোচনা হবে, তা অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

আসন্ন এ অধিবেশনে ব্যাংক আইনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ আইন পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ