শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

রোহিঙ্গা পুনর্বাসনের দাবিতে আদর্শ নাগরিক আন্দোলনের লংমার্চ সফলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা হত্যা-নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ২৩ ডিসেম্বর’১৭ ইং, শনিবার, সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিয়ানমার অভিমুখে আদর্শ নাগরিক আন্দোলন ঘোষিত লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো: আল আমিন আজ এক বিবৃতিতে লংমার্চ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা হত্যা ও নির্যাতন এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে বিশ্ববাসীসহ বাংলাদেশের ১৭ কোটি মানুষ দাঁড়িয়েছে।

কিন্তু যারা এই নিদারুন হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে যারা মদদ দিচ্ছে তাদের সংখ্যা অতি নগণ্য। কিন্তু কি কারণে এখনো এই হত্যাযজ্ঞ বন্ধ হচ্ছে না এবং তাদের ফিরিয়ে নেওয়ার জন্য জোরালো তৎপরতা নেই তা আমাদের বোধগম্য নয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার প্রকৃতপক্ষে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারছে না উল্লেখ্য করে নেতৃদ্বয় বলেন, শুরুতে বিশ্বনেতৃবৃন্দ সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এ ব্যাপারে জোরালো ভূমিকা পালন করলেও বর্তমানে অনেকেই নিরব ভূমিকা পালন করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য সহ দেশবাসীকে দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উক্ত লং মার্চ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ