শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

অপহরণ রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ফিরে আসা নিখোঁজ ব্যক্তিদের অপহরণ রহস্য উন্মোচন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত নৌকাবাইচ দেখতে গিয়ে সাংবাদিকদের সাাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফিরে আসা ব্যক্তিরা সুস্থ ও স্বাভবিক আছেন এটাই বড় বিষয়। একই সঙ্গে তিনি জানান, ভুক্তভোগীদের কাছ থেকে শুনে পুরো বিষয়টি তদন্ত করা হবে।

আসাদুজ্জামান খাঁন আরো বলেন, ‘তাঁরা ফিরে আসছেন। তাঁরা কীভাবে ফিরে আসছেন। কী হয়েছে, তাঁদের মুখ থেকে আমাদের শুনতে হবে। দুজনই ফেরত আসছেন এবং তাঁরা দুজন সুস্থ আছেন। আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে নিই। করে নিয়ে কীভাবে, কেন কী কারণে তাঁরা উধাও হয়েছিল কিংবা নিখোঁজ হয়েছিল সেটা আমরা জেনে নিয়ে আমরা আপনাদের জানাব।’

দীর্ঘ দুই মাস ১০ দিন পর গত ১৯ ডিসেম্বর রাতে খোঁজ পাওয়া যায় সাংবাদিক উৎপল দাসের। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে খোঁজ মেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের। দুজনই বলেছেন, অপহরণকারী কাউকেই তাঁরা চিনতে পারেননি। তাঁদের অন্ধকারে ঘরে আটকে রাখা হয়েছিল। এনটিভি অনলাইন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ