শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

গুম-দুর্নীতি থেকে বাঁচতে মানুষ সরকার পরিবর্তন চায়: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার সকালে দলের বনানী কার্যালয়ে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, গুম, খুন ও দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে মানুষ সরকারের পরিবর্তন চায়।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের অত্যাচার থেকে রক্ষা পেতে ভবিষ্যতের সব নির্বাচন রংপুরের মতোই হবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। কিন্তু ক্ষমতায় টিকে থাকার চিন্তায় সরকার তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে জনগণের জানমালের দায়িত্ব নেবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ