শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবর্তে ‘মুজিবনগর’ নামকরণের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পাকিস্তানের শোষণ-শাসন, নির্যাতনের প্রতিবাদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধু আন্দোলন-সংগ্রাম করেছেন।

সেই কারণেই কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞতার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবর্তে মুজিবনগর করার দাবিতে আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের নেতা আ.স.ম মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আখতার হোসাইন ফারুকী প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে আবুল কালাম আজাদ এম.পি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বাজি রেখে পাকিস্তানের শোষণ-শাসনের প্রতিবাদে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ৯ মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে।

এই বাংলাদেশের রাজধানী ঢাকা নামের পরিবর্তে মুজিবনগর করণের দাবিতে আমি সমর্থন জানাই এবং আগামী সংসদে তুলে ধরবো মুজিবনগরের পক্ষে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ