শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট।

শুক্রবার রাজধানীর শাহআলী থানার চিড়িয়াখানা রোডে অবস্থিত ‘মেঘনা ভবন জামে মসজিদ’ কমিটির চেয়ারম্যান মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্রধান নির্বাহী ড. মো. মোজাহেদুল ইসলাম বলেন, আল্লাহর ঘর মসজিদ ভাঙার অপরাধে জাতির কাছে আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের ক্ষমা চাইতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, মাল্টিপ্লান সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুনসেফ আলীর নির্দেশেই এ মসজিদে ভাঙচুর করা হয়েছে। মুনসেফ আলীসহ এর সঙ্গে জড়িত সকলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরো বলেন, মুসলিম প্রধান দেশ বাংলাদেশে মসজিদ ভাঙার দৃষ্টান্ত চোখে পড়ে না। অথচ সেখানে রাজধানীতে এমন একটি জঘন্যতম কাজ করেছে।
আমরা এ ঘটনায় স্তম্ভিত, ব্যথিত এবং মর্মাহত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল মিডিয়াকে ঘটনাটি জানানো হয়েছে।

মোজাহেদুল ইসলাম বলেন, আগামী সাত দিনের মধ্যে এহেন জঘন্যতম অপরাধের জন্য যদি তারা জাতির কাছে ক্ষমা না চায়-তাহলে পরবর্তীতে ব্যাপক কর্মসূচি নেয়া হবে।

নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন-মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্টের নির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, মহাসচিব আব্দুল শামিম সেরনিয়াবাত, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মিল্লাত হোসেন প্রমুখ।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর দুপুরে মাল্টিপ্লান সোসাইটির প্রকল্প ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে ৬০ থেকে ৭০ জন লোক দিয়ে ৪ হাজার ৫০০ বর্গফুটের মসজিদের ইমামের দাঁড়ানোর স্থান, কোরআন শরীফ রাখা সেলফ এবং একাধিক ফ্যান ভাঙচুর করা হয়।

এছাড়াও জামে মসজিদের জালনা দিয়ে পবিত্র কোরআন শরীফ নিচে ছুড়ে ফেলে দেয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। তবে তারা এখন ছাড়া পেয়ে আবারও হামলা চালানোর পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ