শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

কিরাতে লোকমা হলে কি সাহু সিজদা করা জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আবদুল মালেক: নামাযের কিরাতে কোথাও ইমামের সন্দেহ হলে এবং সামনে অগ্রসর হতে না পারলে মুকতাদীর তাকে সহযোগিতা করা উত্তম। সহযোগিতার পদ্ধতি এই যে, মুকতাদী উচ্চস্বরে শুদ্ধভাবে পাঠ করবেন।

এটাকে পরিভাষায় ‘লোকমা দেওয়া’ বলে। অনেক সময় কিরাত ছাড়াও উঠা-বসার ক্ষেত্রে কোথাও ইমামের ভুল হলে তাকে সতর্ক করাকেও লোকমা দেওয়া বলে। এই লোকমা দেওয়া ও নেওয়ার আদব ও বিধান রয়েছে। যেগুলো জানা ও মেনে চলা অপরিহার্য।

আম মানুষের মাঝে এই মাসআলাগুলোর আলোচনা কম হয়। সম্ভবত এরই প্রভাব যে, আমার এক সাথী একটা ঘটনা শোনালেন। তিনি নানা বাড়ি গিয়েছিলেন। নামাযে তাকে ইমাম বানানো হল। কিরাতে তার লোকমা লাগল। সালাম ফেরানোর পর মুসল্লিদের কেউ কেউ বলল, আপনি লোকমা নিয়েছেন কিন্তু সাহু সিজদা করেননি। তাই এখন নামায দোহরানো উচিত!!

অথচ সাহু সিজদার বিষয়টি নামাযের কোনো ওয়াজিবে ভুল করার ক্ষেত্রে প্রযোজ্য। কিরাতের লোকমার সাথে এর কোনো সম্পর্ক নেই। কিরাআতের যেসব ভুলের কারণে নামায ভেঙ্গে যায় এমন কোনো ভুল যদি কারো নামাযে হয় তাহলে সাহু সিজদার দ্বারা নামায শুদ্ধ হবে না; পুনরায় নামায আদায় করতে হবে।

পক্ষান্তরে কিরাতে যদি কোনো সাধারণ ভুল হয় কিংবা বড় ভুল হলেও লোকমা দেওয়ার পর ইমাম তা শুধরে নেন তাহলে নামাযের ক্ষতি হবে না। এক্ষেত্রে নামাযও পুনরায় পড়তে হবে না, সাহু সিজদাও ওয়াজিব হবে না।

আল কাউসার

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ