শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার দয়াগঞ্জে ছিনতাই করার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রাজীব (২০)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধুপখোলা ফকিরবাড়ি গ্রামে। বর্তমানে তিনি গেণ্ডারিয়া থানার ঘুণ্টিঘর রেলওয়ে বস্তি এলাকায় বসবাস করেন।

আজ দুপুরে  বিষয়টি জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  গত ১৮ ডিসেম্বর ভোরে দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমা নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তাঁর কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত রাস্তায় পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিনই ছিনতাইকারীকে আসামী করে শিশুর বাবা একটি মামলা দায়ের  করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ