শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থী নেতা সেলিম আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রোববার গভীর রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ চরমপন্থী নেতা সেলিম মণ্ডল ওরফে সাগরকে (২৭) আটক করেছে পুলিশ।

আটক সেলিম পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামের আ. জব্বারের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১টায় কালুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ‘সেলিম বাহিনী’ নামে নতুন একটি চরমপন্থী বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন সেলিম।

রোববার রাত ১১টার দিকে সেলিম বাহিনীর সদস্যদের নিয়ে কালুখালী উপজেলার একটি বাগানে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ তাকে আটক করা হয়।তবে তার সহযোগিরা পালিয়ে যায়।

এ বিষয়ে সেলিমের বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ