শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

সৌদি আরবে দুই বাংলাদেশির আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসী আত্মহত্যা করেছে।

আল খোবারে বাংলাদেশি অধ্যুষিত এলাকা খ্যাত ছোবেকা ও জেদ্দার বালাদ শহরে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন তারা।

দাম্মাম আল খোবার থেকে মো. আজিম জানায়, স্খানীয় সময় শনিবার একটি পরিত্যক্ত বাড়ির ফ্যানের হুকে গলায় ফাঁস লাগিয়ে ইকবাল হোসেন (৪৩) আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাংনগুনিয়া। মাত্র ৮ মাস পূর্বে সৌদি আরব আসেন। অস্বাভাবিক মানসিক চাপ এবং কাজকর্ম বিহীন দিন পার করতে গিয়ে আত্মহত্যা করেন।

জেদ্দা থেকে  মো. আব্দুল মান্নান জানান, স্থানীয় সময় শুক্রবার জেদ্দার বালাদ শহরে প্রবাসী ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন (৩৫) গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মো. হেলাল উদ্দীনের গ্রামের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়ার লোহাগড়ার হাতিয়ারপুলের কেরানি পাড়ায়। ১০ বছর ধরে প্রবাস জীবনযাপন করে আসছিলেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ