শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

আগামী ডিসেম্বরে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন: স্বাস্থমন্ত্রী নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে এবং এই নির্বাচন হবে সংবিধান মোতাবেক।

তিনি বলেন, ‘রংপুরের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের সময়ে সুষ্ঠু নির্বাচন হয়। কিন্তু তাতেও বিএনপির অভিযোগের শেষ নেই।’ বিএনপিকে মাঠ ছেড়ে না পালিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

গতকাল কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন বেগম খালেদা জিয়া যত কিছুই বলুক না কেন, আগামী নির্বাচন হবে বিশ্বের অন্যান্য দেশের মতো। এই নির্বাচনে জনগণ যে রায় দেবে, সেটি আওয়ামী লীগ হাসিমুখে মেনে নেবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান প্রমূখ।

পরে মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রদত্ত অনুদানের চেক সাংবাদিকের হাতে তুলে দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ