শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

কারাগারে তৈরি হবে ‘আড়ং’-এর পোশাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা কারাগার। সেখানে নির্মিত হয়েছে পোশাক কারখানা এবং জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র।

আজ ‘রিজিলয়ান্স’ নামে এ কারখানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জানা যায়, জেলা কারাগারের ছয় হাজার বর্গফুট আয়তনের (টিনশেড) পোশাক কারখানা ও এক হাজার বর্গফুট জায়গায় জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র করা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, দেশে কারাগারে ভেতরে এটাই প্রথম পোশাক কারখানা।

এখানকার বন্দীদের উৎপাদিত পণ্য ‘আড়ং’ এ সরবরাহ করা হবে।

এছাড়া বিকেএমইএর মাধ্যমে পোশাক বিদেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে। পণ্য বিক্রির টাকা বন্দিরা পরিবারের কাছে পাঠাতে পারবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ