সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


চট্টগ্রামে কুচকাওয়াজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে আজ বুধবার সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার সকালে হেলিকপ্টারযোগে মিলিটারি একাডেমিতে এসে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ১১টা ৫ মিনিটে মিলিটারি একাডেমিতে সরাসরি অবতরণ করেছে। এরপর প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ