শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংক ঘেরাও ছেলেখেলার শামিল : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুরি, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে বামদলগুলোর বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ছেলেখেলার শামিল।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে দুর্বলতা রয়েছে। এ বিষয়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা ছেলেখেলার মতো আচরণ।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বামদলগুলোর দু-চার জন নেতা ছাড়া কিছু নেই। তারা কিছুই করতে পারে না। তাদের বাঁচতে হয়। এজন্যই এসব করা। তারা যেটা করেছে এটা ননসেন্স।

সিপিবির গণমাধ্যম শাখার সমন্বয়ক মঞ্জুর মঈন আরটিভি অনলাইনকে জানান, বুধবার সকাল ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুরি, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।

পরে বেলা ১২টার দিকে বাম নেতাকর্মীরা কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের উদ্দেশে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা করে। মিছিলটি পল্টন হয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনের রাস্তা হয়ে দৈনিক বাংলা মোড়ের সিগনাল পার হওয়ার পর পুলিশি বাধার মুখে পড়ে।

এরপর পুলিশ সেখানে ব্যারিকেড দিলে কিছু কর্মী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ