শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

বিশ্ব নতুন ফিলিস্তিন তৈরি করছে: ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করতে হবে। নতুবা পৃথিবী আরেকটি প্যালেস্টাইন তৈরি করবে।

গতকাল মঙ্গলবার আরব প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিনিধি বলে দাতব্য সংস্থা ও আলজেরিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন।

বৈঠকে ফিলিস্তিনি নাগরিক ও ইন্টারন্যাশনাল রিলিফি অর্গানাইজেশন (আইআরও) এর চেয়ারম্যান মাহমুদ কামাল আলি বাদভি, আলজেরিয়ান সাংসদ ইউসুফ আদজিসা প্যালেস্টাইন নিয়ে তাদের শঙ্কার কথা তুলে ধরেন এবং শিরীন শারমিন চৌধুরী তা মনোযোগ দিয়ে শোনেন।

আইআরও প্রথম আরব সংস্থা যারা কক্মবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে কাজ করতে আসে।

বাদভি বলেন, রোহিঙ্গাদের অবস্থা আমাদের ফিলিস্তিনের কথাই মনে করিয়ে দেয়। এদের সঙ্গে ফিলিস্তিনের অনেক মিল রয়েছে।

আলজেরিয়ান এমপি বলেন, আমি ভয় পাচ্ছি রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে তা ফিলিস্তিনি সংকটের মতো ভয়াবহ রূপ নিবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ