শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খুলনায় আবু নাসের হাসপাতালে বিনামূল্যে লাখ টাকার চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ব্রেন-স্ট্রোক, হার্ট-স্ট্রোক ও নিউরো প্রভৃতি চিকিৎসাসেবা গরিব অসহায় মানুষের সাধ্যের বাইরে। তার ওপর আবার মুমূর্ষু রোগীর জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে তো মড়ার উপর খাঁড়ার ঘা।

বেসরকারি হাসপাতালে উচ্চমূল্যে আইসিইউ সেবা অনেকটা দুরূহ বলেই বিনা চিকিৎসায় জীবন প্রদীপ নিভে যায় কারও কারও। আবার কেউ বুঝে-না বুঝে ওইসব প্রতিষ্ঠানে গেলেও পরে সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা ব্যয় পরিশোধ করতে হয়।

তবে দক্ষিণাঞ্চলের গরিব অসহায় মানুষের জন্য লাখ টাকা খরচের আইসিইউ সেবা একেবারে বিনামূল্যে মিলছে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে।

আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান জানান, এখানে আইসিইউর সর্বাধুনিক চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে।

মুমূর্ষু রোগীর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য কোটি টাকা দামের মনিটর, আল্ট্রাসনো, ইসিজি, ডিসি শক, কার্ডিয়াক মনিটরের ব্যবস্থা রয়েছে।

এখানে অত্যাধুনিক এবিজি মেশিন রয়েছে। যেটা বাইরে খুব ব্যয়বহুল, সেটা খুব অল্প খরচে এখানে করা সম্ভব। রোগীরা জানান, নামিদামি নিউরোলজিস্টদের প্রাইভেট চেম্বারে গিয়ে দিনের পর দিন অপেক্ষা করেও যাদের সিরিয়াল পাওয়া যায় না সেই বিশেষজ্ঞ চিকিৎসকরাই এই হাসপাতালে রোগী দেখছেন।

প্রতিদিন বহির্বিভাগে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। সংকটাপন্ন রোগীর বিষয়ে তাৎক্ষণিক চিকিৎসাসেবার প্রস্তুতি নিতে পারেন।

আইসিইউ চালু : মাত্র কয়েক মাস আগেও আবু নাসের হাসপাতালের আইসিইউ সেবা কেন্দ্র ছিল বিরানভূমি।

২০১৪ সাল থেকে প্রায় শত কোটি টাকার আইসিইউর সব ধরনের যন্ত্রপাতি বসানো হলেও চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত জনবলের অভাবে তা চালু করা হয়নি।

তবে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফেব্রুয়ারি থেকে চালু হয় আইসিইউ সেবা। বর্তমানে ব্যয়বহুল এ চিকিৎসাসেবা বিনামূল্যে পেয়ে খুশি রোগীর স্বজনরা।

বিদেশি আদলে সেবা : চিকিৎসকরা জানান, বিদেশি আদলে এখানে মুমূর্ষু রোগীর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য মনিটর, আল্ট্রাসনো, ইসিজি, ডিসি শক দেওয়ার ব্যবস্থা আছে।

এ ছাড়া কার্ডিয়াক মনিটর, ভেন্টিনেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. লিপিকা রায় জানান, আমরা বেটার সার্ভিস দিই, যাতে কোনো রোগী মনে না করেন এটা সরকারি হাসপাতালের সাধà