মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত “ওয়াকফ সংশোধনী বিল ২০২৫” বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) রাজধানীতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছে।

বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বাদ জোহর শুরু হয়ে এ গণমিছিল ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়া ও সংবাদ সংস্থাগুলোকে ১ জন রিপোর্টার এবং ১ জন ফটোসাংবাদিক বা ক্যামেরাম্যান প্রেরণের আহ্বান জানানো হয়েছে।

মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির সঠিক প্রচার ও গণমানুষের দৃষ্টিগোচরে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ