সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ঢাকা এখন ইলমেরও রাজধানী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও একটা সময় ‘ইলমের রাজধানী’ হিসেবে পরিচিত ছিল চট্টগ্রাম। সারাদেশ থেকে শিক্ষার্থীরা ইলমের সন্ধানে ছুটে যেতো সেখানে। সত্যিকার অর্থেই ইলমের ‘জাহাজতুল্য’ ব্যক্তিত্বরা ছিলেন দেশের দক্ষিণের এই জনপদে। জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনেও ছিলেন চট্টগ্রামের আলেমরা। সম্মিলিতভাবে যেকোনো কাজে অভিভাবকের আসনে থাকতেন সেখানকার আলেমরাই। কিন্তু সময়ের পরিক্রমায় চট্টগ্রাম সেই ঐতিহ্য অনেকাংশে হারাতে বসেছে। আগের সেই ইলমি অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে আলেম-উলামা অধ্যুষিত এই অঞ্চলটি। আগের মতো সারাদেশের শিক্ষার্থীরা আর চট্টগ্রামে হুমড়ি খেয়ে পড়ে না। যারা গোটা জাতির নেতৃত্ব দিতেন সেই আলেমের সংখ্যাও কমে আসায় নিজেদের প্রভাব-প্রতিপত্তি পুরোটা ধরে রাখতে পারেননি চট্টগ্রাম অঞ্চলের আলেমরা।

অপরদিকে দেশের রাজধানীর পাশাপাশি ঢাকা দিন দিন ইলমের রাজধানী হিসেবেও স্বীকৃতি পেতে যাচ্ছে। আলেমদের নেতৃত্বের সিংহভাগ এখন ঢাকায়। আলেমদের দ্বারা পরিচালিত সংগঠন কিংবা সম্মিলিত প্রতিষ্ঠানের নেতৃত্ব এখন রাজধানীতে অবস্থান করা আলেমদের হাতে। বড় বড় ইলমি মারকাজও গড়ে উঠেছে রাজধানীতে। এজন্য সারাদেশ থেকে শিক্ষার্থীরা এখন দলে দলে ছুটে আসছে ঢাকায়। মেধাবী শিক্ষার্থীদের সিংহভাগই এখন ঢাকার মাদরাসাগুলোতে পড়াশোনা করছে। ঢাকায় মাদরাসার সংখ্যাও বাড়ছে জ্যামিতিক হারে। একটা সময় ঢাকাকে মসজিদের শহর বলা হলেও এখন ঢাকা মাদরাসারও শহর। এতে দিন দিন ঢাকা ইলমি অবস্থানের দিক থেকে নিজেদের অবস্থান পাকà¦