বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি শুরু করেছে। পিছিয়ে নেই ইসলামি দলগুলোও।
গত বছরের ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে অনেকটা মুক্ত-স্বাধীন পরিবেশে কাজ করে যাচ্ছে দলগুলো। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে অন্তত ৫০টি আসনে ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ২০টি আসন বিশেষভাবে টার্গেট করেছে দলটি। এসব আসনে তাদের ভালো অবস্থান রয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
আগামী নির্বাচনে ইসলামি দলগুলো একটি বাক্স দিতে পারে-এমন একটি গুঞ্জন ও আলোচনা জোরেশোরে চলছে। জামায়াতে ইসলামীসহ সব ইসলামি দলই বৃহত্তম এই জোটে যোগ দিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এই জোট কতটা বাস্তবে রূপ পাবে সেটা নিয়ে সংশয় রয়েছে সব দলেই। তবু ইসলামি দলগুলো সেই আশা ছাড়ছে না। ইসলামি দলের নেতারা বলছেন, এমন একটà¦
