শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু

'একবার জয় হিন্দ বলুন তো' প্রতিদিন রাত ৩ টায় ফোন আসে পাক ‍পুলিশ কন্ট্রোল রুমে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  শুরু হয়েছে ২৫ তারিখ থেকে। তারপর চলছে রোজ। রাত তিনটে নাগাদ একটা ফোন আসে ইসলামাবাদের পুলিশ কন্ট্রোল রুমে। ফোনের ওপারের ব্যক্তি বলেন, দাদারা, একবার চেঁচিয়ে জয় হিন্দ বলুন তো। তিতিবিরক্ত ইসলামাবাদ পুলিশ অচেনা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

পুলিশের দাবি, ফোন আসছে ভারত থেকে। ২৫ তারিখ রাতে ফোনের চোটে সব লাইন জ্যাম হয়ে যায়। অভিযুক্ত বলেন, আইজি, ডিআইজিদের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। রাজি না হলে পুলিশ অফিসারদের হুমকিও দেন তিনি।

প্রথমে কথা শুনে পুলিশ বুঝতে পারেনি ফোন কোথা থেকে আসছে। কিন্তু বারবার জয় হিন্দ শুনতে শুনতে উত্যক্ত হয়ে ওঠে তারা। কিন্তু ফোনকর্তা থামেননি। উল্টে বলেন, আপনারাও সবাই মিলে বলুন দেখি জয় হিন্দ! এরপর পুলিশের মনে হয়, এ লোক ভারতীয় না হয়ে যায় না।

পরে নাকি ওই ব্যক্তি বলেন, তিনি ভারত থেকেই ফোন করছেন, নাম জাশে।

পুলিশ কন্ট্রোল রুমে কলার লাইন আইডেন্টিফিকেশন কাজ করছিল না। তাই অভিযুক্তের পরিচিতি জানতে পুলিশকে পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সাহায্য নিতে হয়। তারাও নাকি জানিয়েছে, ফোন আসছে ভারত থেকে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ