শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

জেরুসালেম হবে ফিলিস্তিনের রাজধানী: সাভার উপজেলা উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সাভার সিটি সেন্টারের সামনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুসালেমকে ইহুদীবাদী ইসরাইলের রাজধানী ঘোষনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পু্র্ব প্রতিবাদ সমাবেশ করে সাভার উপজেলা ওলামা পরিষদ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেরুজালেম বিশ্ব মুসলিমের সম্পত্তি৷তা কোনভাবেই দখলদার ইহুদীদের হাতে ছেড়ে দেয়া হবে না৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী করে যে ঘোষনা দিয়েছেন তা অবৈধ, উস্কানী ও ষড়যন্ত্র মূলক৷ বিশ্বের শান্তিকামী মানুষ তা কখনোই মেনে নিতে পারে না৷  এই ঘোষনাকে আমরা ঘৃনা ভরে প্রত্যাখ্যান করছি৷

জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবী জাননিয়ে বক্তারা বলেন, অবিলম্বে জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে হবে৷ তারা বলেন, জেরুজালেমকে রক্ষার জন্য লাখো সালাহুদ্দীন প্রস্তুত আছে৷

পরিষদের যুগ্ন আহ্বয়ক মাওলানা ইব্রাহীম খলীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা আলী আযম, মুফতী সুলতান মাহমুদ, মুফতী আলী আকরাম, মুফতি মাহফুজ হায়দার, মুফতি নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম সরদার, মুফতি কাওসার হোসাইন, মুফতি আঃআজীজ প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ