সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

জমিয়তের কর্মী সম্মেলন সফলে কাল থেকে জেলায় জেলায় নেতাদের সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলামের আসন্ন ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলনকে সর্বাত্মক সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি   তৃণমূল থেকে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা শুরুর পরামর্শ দেন নেতাদের।

৩০ ডিসেম্বর বিকেলে জামিয়া মাদানিয়া বারিধারায় ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির তৃতীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রোববার থেকে ঢাকা বিভাগীয় জেলাগুলোতে সফর শুরু করার সিদ্ধান্তও নেন নেতারা।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, দেশে সৎ নেতৃত্বের মাধ্যমে সুশাসন, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প নেই। আর এজন্য রাজনীতিতে সৎ, দক্ষ ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তুলতে উলামায়ে কেরামকে ইসলামী আদর্শের প্রতি সর্বোচ্চ ভালবাসা, আনুগত্য ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে সামনে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম হক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্বে গড়ে ওঠা ঐতিহ্যবাহী একটি ইসলামী রাজনৈতিক দল। এই দলের লক্ষ্যই হচ্ছে, সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে ন্যায়, ইনসাফ, সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যেই জমিয়ত কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দ্বীনি কাজে নানা প্রতিবন্ধকতা, সংকট আসতে পারেই। সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে উদ্ভুত প্রতিবন্ধকতাকে এড়িয়ে সম্মুখপানে অগ্রসর হওয়া প্রকৃত নেতাদের কাজ। সুতরাং সংগঠনের কাজে দলীয় নেতা কর্মীদেরকে আদর্শিক আনুগত্যে দৃঢ়তা ও ত্যাগী মানসিকতা নিয়ে দলকে এগিয়ে নিতে গভীর মনোযোগী হতে হবে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া ও ইউরোপ জমিয়তের বৃটেন শাখার সভাপতি মুফতী সাইফুল ইসলাম।

ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শরীক ছিলেন, কমিটির যুগ্মআহবায়ক ও জমিয়তের ঢাকা মহনাগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কমিটির সদস্য সচিব ও জমিয়তের যুগ্মমহসচিব মাওলানা হাফেজ নাজুল হাসান, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ-সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, জমিয়তের ঢাকা মহানগর সহসভাপতি মুফতী জাকির হোসাইন প্রমুখ।

বৈঠকে আগামী ৯ জানুয়ারি জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রস্তুতি কমিটির সদস্যগণ সম্মেলনের স্থান নির্ধারণ, প্রচারণা এবং গণসংযোগসহ নিজ নিজ দায়িত্ব ও কাজের অগ্রগতি সম্পর্কে বৈঠকে রিপোর্ট করেন।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ঢাকা বিভাগের জেলাসমূহে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১ জানুয়ারি ঢাকা মহানগর কমিটির বৈঠক, ২ জানুয়ারি গাজীপুর জেলা কাউন্সিল, ৩ জানুয়ারি নরসিংদী, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় সাংগঠনিক সফর এবং ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ সফরের সিদ্ধান্ত হয়।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী আসন্ন বিভাগীয় সম্মেলন সর্বাত্মক সফল করতে সর্বোচ্চ সাধ্যমতো কাজ করার জন্য ঢাকা বিভাগীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

ঘোষণা থেকে সরে আসলেন মুফতি ওয়াক্কাস, কাউন্সিল নয় হবে কনভেনশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ