সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

নতুন বছরের পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে পরিবর্তন আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠপুস্তক উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ বলেছেন, শিক্ষার্থীরা কম পড়ে বেশি শিক্ষা অর্জন করতে পারে সে অনুযায়ী বই তৈরি করা হয়েছে।

বিভিন্ন শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে বই তৈরি করা হয়েছে। এবারের বইয়ের বিষয়বস্তুতে পরিবর্তন আছে-সেটা শিক্ষার্থীরা বই হাতে নিলেই বুঝতে পারবে।

এর আগে তিনি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে রঙিন বেলুন উ‌ড়ি‌য়ে পাঠ্যপুস্তক উৎস‌বের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম না‌হিদ বলেন, আমরা আজ সারা দেশে একযুগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছি। এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই বিতরণ করা হবে।

২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য (চাকমা, মারমা, গারো, সাদরি ও ত্রিপুরা) তাদের ভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ