সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

হজ্জ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সরকারের সঙ্গে ২০১৮ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে জানুয়ারি মাসে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস.এম গোলাম ফারুক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম সচিব (হজ) মো. হাফিজউদ্দিন ও ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাইদ।

এ প্রতিনিধি দলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ হজ অফিস জেদ্দার কাউন্সিলর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার রিজিওনাল ম্যানেজারও সৌদি আরবে হজ প্রতিনিধি দলের স্থানীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে প্রতিনিধি দলটি ১২ জানুয়ারি থেকে ২২ জানুয়ারির মধ্যে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহম্মদ সালেহ বিন তাহের বেনতেনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করবেন।

এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধি দল, দক্ষিণ এশীয় হাজি সেবা সংস্থা (মোয়াসসাসা), ইউনাইটেড জেনারেল কার সিন্ডিকেট, মদিনা আদিল্লা অফিস ও সৌদি সিভিল এভিয়েশন কার্যালয়ের সঙ্গে আলাদা বেশ কয়েকটি চুক্তি করবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ